জাতিসংঘের জলবায়ু সম্মেলন যখন শেষ পর্যায়ে ভুটানের জলবায়ু প্রতিশ্রুতি বিশ্ববাসীর নজর কেড়েছে। দেশটির অর্থনীতির প্রতিটি খাতে কার্বন প্রশমনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়ুশক্তি এবং গ্রিন হাইড্রোজেনের মতো নবায়নযোগ্য শক্তির উৎপাদন বৃদ্ধি।